প্রিন্ট এর তারিখ : ৩০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
গোপালগঞ্জে সেবাগ্রিন বাস খাদে, নারী-শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সেবাগ্রিন লাইনের একটি বাস সোনাসুর বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি সড়ক ছেড়ে পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনায় আহতদের মধ্যে ২০ জনকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন চন্দ্র দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে হাইওয়ে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত