প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
বছরের ভোগান্তির অবসান, চরকাচিয়ায় নতুন সড়কে স্বস্তি এলাকাবাসীর
জয়নাল আবেদীন,, স্টাফ রির্পোটার:: ||
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া ৭ নম্বর ওয়ার্ডে সরকারি অর্থায়নে একটি নতুন সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া-র দিকনির্দেশনায় প্রকল্পটির বাস্তবায়ন চলছে।স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়ক না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষের চলাচলে নানামুখী সমস্যা ছিল। জনদুর্ভোগ কমাতে সরকারি বরাদ্দের মাধ্যমে দ্রুত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।বর্তমানে নির্মাণকাজের মাঠপর্যায়ের সার্বিক তত্ত্বাবধান করছেন ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ হাওলাদার।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীদের চলাচলও হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং স্থানীয় নেতা হারুনুর রশীদ হাওলাদার-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত