প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
ভুরুঙ্গামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ২৮ জুন শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান
মাহাবুর রহমান, , উপজেলা প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, টিকাদান কেন্দ্রের ব্যবস্থাপনা এবং শতভাগ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টিহীনতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার সব অভিভাবককে নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত