প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার, ভ্যানচালকের মুখে হাসি ফেরাল মাধবপুর থানা পুলিশ
মো. নাজিমুল হাসান নাজির,, মাধবপুর প্রতিনিধি:: ||
হবিগঞ্জের মাধবপুরে ভুলবশত অন্য একটি মোবাইল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে মাধবপুর থানা পুলিশ।জানা গেছে, উপজেলার মাধবপুর বাজারের বাঁশবাজার এলাকার ভ্যানচালক ওমর আলী গত ১০ জুন ভুলক্রমে একটি মোবাইল নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে বিভিন্নভাবে চেষ্টা করেও টাকা ফেরত না পেয়ে তিনি স্থানীয়ভাবে বিষয়টি জানান এবং মাধবপুর থানায় অভিযোগ করেন।অভিযোগ পাওয়ার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেন। পুলিশের ধারাবাহিক অনুসন্ধান ও প্রচেষ্টায় ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ওমর আলীকে মাধবপুর থানায় ডেকে এনে ওসি মো. সোহেল রানার উপস্থিতিতে উদ্ধারকৃত ২০ হাজার টাকা তার হাতে তুলে দেওয়া হয়।টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত ওমর আলী মাধবপুর থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ওসি মো. সোহেল রানার মানবিক উদ্যোগ ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে মাধবপুর থানা পুলিশের এমন মানবিক উদ্যোগ পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত