প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
আগ্রাদিগুণে বিজিবির অভিযান, নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ দুই কারবারি ধরা
মোঃ জিহান বাবু,, ধামইরহাট প্রতিনিধি:: ||
নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী আগ্রাদিগুণ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আগ্রাদিগুণ বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করেন।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাদিগুণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে তাদের বহন করা ব্যাগ থেকে সরকারি নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ উদ্দীপক ও মাদকজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত ট্যাবলেটের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক চোরাচালান পরিচালনা করে আসছিল। বিজিবির এই সফল অভিযানের পর মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এলাকার সচেতন মহল মাদকবিরোধী অভিযানে বিজিবির সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।বিজিবি সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত