প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
টুঙ্গিপাড়ায় ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে Walton। বুধবার (২৪ জুন) দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।উপজেলার চৌরঙ্গী মোড়ে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমে আয়োজিত মেডিকেল ক্যাম্পটি উদ্বোধনের পর সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও তার সহকারী সারাদিন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওয়ালটনের পণ্য কেনার সময় তারা এ কর্মসূচির বিষয়ে জানতে পারেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ পাওয়ার সুযোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।টুঙ্গিপাড়া ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মো. বাইজিদ মুন্সি বলেন, প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। স্বাস্থ্যসেবাকে মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন বিবেচনা করেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।তিনি আরও জানান, ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল মনে করছে, করপোরেট প্রতিষ্ঠানের এমন সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সমাজের প্রতি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ববোধেরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত