প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
তরুণদের উদ্যোগে সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রিজে উড়ছে কালিমার পতাকা
মোঃ মোশফিকুর রহমান স্বপন, , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রিজে স্থানীয় তরুণদের উদ্যোগে জাতীয় পতাকার পাশাপাশি কালিমাখচিত পতাকা স্থাপন করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে একদল তরুণের অংশগ্রহণে পতাকা স্থাপনের কাজ শুরু হয়। প্রায় দুই ঘণ্টার পরিশ্রমের মাধ্যমে ব্রিজের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা ও কালিমার পতাকা টাঙানো হয়।স্থানীয় যুবকদের দাবি, দীর্ঘদিনের পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তাদের মতে, কালিমার পতাকা ইসলামের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক হিসেবে মানুষের মধ্যে ইতিবাচক চেতনা জাগ্রত করবে এবং একই সঙ্গে ব্রিজের সৌন্দর্যও বৃদ্ধি করবে।এ সময় স্থানীয় যুবসমাজের সদস্য মো. সাব্বির আহমেদ সাদিক মাদানীসহ অর্ধশতাধিক তরুণ অংশ নেন।পতাকা স্থাপনের পর সেগুলো বাতাসে উড়তে দেখা যায়, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। এ উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।স্থানীয়দের একটি অংশ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস হিসেবে উল্লেখ করছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত