প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি? সিদ্ধান্ত আদালতের: তথ্য উপদেষ্টা
চেকপোস্ট নিউজ, ||
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত আদালতই নেবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই অবস্থায় দলটির কোনো কর্মসূচি আইনবহির্ভূত হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে ঘিরে বর্তমানে যে আইনি প্রক্রিয়া চলছে, তার ফলাফলের ওপরই নির্ভর করবে দলটির ভবিষ্যৎ। দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সংগঠনগত সম্পৃক্ততার অভিযোগ বিচারাধীন রয়েছে। আদালত যদি প্রমাণ পান যে দলটি সংগঠন হিসেবে এসব অপরাধে জড়িত ছিল, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।সেনা মোতায়েন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কিছু জেলায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সরকার মনে করে না যে আওয়ামী লীগ বড় ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম।তিনি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সমাজে নানা মতামত রয়েছে। কেউ এর পক্ষে, কেউ বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের রায়ের মাধ্যমে।তথ্য উপদেষ্টা বলেন, একটি সভ্য রাষ্ট্রে আদালতের রায়কে সম্মান জানানোই গণতান্ত্রিক চর্চার অংশ। তাই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্তের জন্য বিচারিক প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত