প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
ছাত্রলীগ রাজনীতির অভিযোগে ছেলেকে পরিবার থেকে ত্যাগ করলেন বাবা
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছোট ছেলেকে পরিবার থেকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন এক বাবা।স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল ওহাব শেখের ছোট ছেলে সজীব শেখ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে সংগঠন থেকে সরে আসতে পরিবারের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি অবস্থান পরিবর্তন করেননি বলে দাবি করা হয়।এরই প্রেক্ষিতে সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল ওহাব শেখ তার ছোট ছেলে সজীব শেখকে আনুষ্ঠানিকভাবে পরিবার থেকে ত্যাগ করার ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতে ছেলের কোনো কর্মকাণ্ডের জন্য পরিবার কোনো ধরনের দায়ভার নেবে না।তিনি আরও দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার বড় ছেলে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে রয়েছেন। পারিবারিকভাবে একাধিকবার বুঝিয়েও সজীব শেখকে ছাত্রলীগের রাজনীতি থেকে সরানো সম্ভব হয়নি বলেও জানান তিনি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত