প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট বিতরণ
মোঃ নাজিমুল হাসান নাজির,, মাধবপুর প্রতিনিধি:: ||
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এফ.এ.এম শাহজাহান (সৈয়দ মো. শাহজাহান)। তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। বর্তমান প্রজন্মকে মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে বলে তিনি মন্তব্য করেন।মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম জাকিরুল হাসান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস্করপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মুছা মিয়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত