প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
রাঙামাটিতে ২২ মামলার পলাতক সজল দাশসহ ৯ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা
মো. নাজিম আলী,, রাঙামাটি প্রতিনিধি:: ||
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।রোববার (২১ জুন ২০২৬) পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯), পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১), চোরাই মামলার আসামি মো. সোহেল (২৭), মাদক ব্যবসায়ী সজল দাশ (৩৩), অনিক (২০), মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪)।পুলিশ জানায়, সজল দাশ কোতয়ালী থানার একাধিক মাদক মামলাসহ মোট ২২টি মামলার পলাতক আসামি। তাকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই অভিযানে অনিককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কেউ যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, অভিযানে কয়েকজনকে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেও আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত