প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
আজ বিশ্ব বাবা দিবস, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ প্রিয় বাবাকে
মোঃ জয়নাল আবেদীন পারভেজ,, স্টাফ রিপোর্টার:: ||
সংসারের প্রতিটি সন্তানের কাছে বাবা মানেই আশ্রয়, নিরাপত্তা, ভালোবাসা ও নির্ভরতার প্রতীক। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সন্তানের পাশে দাঁড়িয়ে নীরবে দায়িত্ব পালন করেন একজন বাবা। তার এই সীমাহীন ত্যাগ, ভালোবাসা ও অবদানকে সম্মান জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব বাবা দিবস’।রোববার (২১ জুন) বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজন, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি। এদিন অনেকেই বাবার সঙ্গে সময় কাটান, উপহার দেন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করেন।বিশ্ব বাবা দিবসের ইতিহাস বেশ তাৎপর্যপূর্ণ। ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের একটি গির্জায় প্রথমবারের মতো বাবা দিবস পালন করা হয়।তবে দিবসটিকে জনপ্রিয় ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা সনোরা স্মার্ট ডড। মায়ের মৃত্যুর পর তার বাবা উইলিয়াম স্মার্ট একাই সন্তানদের লালন-পালন করেন। বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি ‘মা দিবস’-এর মতো বাবাদের জন্যও একটি বিশেষ দিনের দাবি জানান।তার উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন প্রথম আনুষ্ঠানিকভাবে বাবা দিবস উদযাপন করা হয়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি ছড়িয়ে পড়ে এবং বর্তমানে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিশেষ দিন হিসেবে পালিত হচ্ছে।বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত