প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে সুনামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মোশফিকুর রহমান স্বপন,, সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল ৫টায় মোহনপুর লঞ্চঘাট এলাকায় মোহনপুর মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন। মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথি বলেন, মাদক কারবারি ও মাদকাসক্তরা সমাজ ও দেশের শত্রু। তারা ব্যক্তিগত লাভের জন্য নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে ধ্বংস করছে। তিনি জানান, ইতোমধ্যে মোহনপুর ইউনিয়নে মাদক সংশ্লিষ্টদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রধান বক্তা ওসি রতন শেখ বলেন, মাদক ও অনলাইন জুয়া বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। অভিযান জোরদার করার ফলে শহর এলাকায় মাদকের দাম বেড়েছে, ফলে কারবারিরা এখন গ্রামাঞ্চলে সক্রিয় হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত