প্রিন্ট এর তারিখ : ২০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
ঝুঁকি নিয়ে ড্রেন পরিষ্কার করল বিডি ক্লিন, প্রশংসায় এলাকাবাসী ও প্রশাসন
মোঃ মিঠুন,, ঝালকাঠি প্রতিনিধি:: ||
দেশটা আমাদের সবার, আগে দেশ-পরে দল, মত ও দর্শন-এই বার্তা ধারণ করে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ড্রেন পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নলছিটি টিম।ব্যস্ত সড়কের পাশের দীর্ঘদিন অপরিষ্কার থাকা ড্রেনটি পরিষ্কার করতে ঝুঁকি ও কষ্ট উপেক্ষা করে কাজ করেন স্বেচ্ছাসেবীরা। স্থানীয়দের মতে, এ উদ্যোগের ফলে এলাকাটির পরিবেশে স্বস্তি ফিরেছে।বিডি ক্লিন টিম জানায়, কিছুদিন আগে এক শিশুর ড্রেনে পড়ে যাওয়ার ঘটনা এবং তার মায়ের কষ্টকর পরিস্থিতি তাদের অনুপ্রাণিত করে। এরপরই তারা ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেয়, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু বা পথচারী এমন সমস্যায় না পড়ে।ড্রেনটির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে জটিলতা থাকায় স্থায়ী সমাধানে সড়ক ও জনপদ বিভাগ, জেলা পরিষদ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আপাতত স্বেচ্ছাশ্রমেই ড্রেনটি পরিষ্কার করা হয়েছে।এ অভিযানে উপস্থিত ছিলেন দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা এবং সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল। পাশাপাশি সহযোগিতা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার) রিজভী আহমেদ সবুজ।স্বেচ্ছাসেবীরা জানান, শুধু পরিষ্কার করাই নয়, স্থানীয় জনগণকে সচেতন করাও তাদের মূল লক্ষ্য। কারণ পলিথিন ও বর্জ্য যত্রতত্র ফেলার কারণে ড্রেন দ্রুত আবারও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।তারা সবাইকে আহ্বান জানান-পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে, না হলে এই ভোগান্তি সবারই ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত