প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
দিনাজপুরে কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
নারায়ন চন্দ্র রায়,, দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুর জেলা পুলিশের একজন কনস্টেবল পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) দিনাজপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের পদ বিভাজন অনুযায়ী শূন্য পদের বিপরীতে পদোন্নতি পাওয়া ওই পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ব্যাজ পরিয়ে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।এ সময় পুলিশ সুপার বলেন, পদোন্নতি শুধু মর্যাদা বৃদ্ধি নয়; বরং দায়িত্ব ও কর্তব্য পালনে আরও বেশি আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের অঙ্গীকার। তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত