প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
সুনামগঞ্জে বিপুল ভারতীয় বিড়ি জব্দ, নৌকাসহ আটক ডিবির অভিযান
মোঃ মোশফিকুর রহমান স্বপন, , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ বিড়ি এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।বুধবার (১৭ জুন ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর বাজার নৌকাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।জেলা গোয়েন্দা শাখার এসআই সাব্বির আহসান, এএসআই খাদেমুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেনসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। তল্লাশিকালে পলাতক আসামির দখল থেকে চারটি সাদা প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ভারতীয় শেখ নাসিরুদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার পরিমাণ ১ লাখ ৯৯ হাজার শলাকা।এছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশের এসআই সাব্বির আহসান জানান, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত