প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
শ্রীমঙ্গলে ৮ বছরের শিশুকে ধর্ষণ: লম্পট আনোয়ার গ্রেফতার
মো: নাছির আহমেদ, , শ্রীমঙ্গল প্রতিনিধি:: ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লামুয়া গ্রামে এই পাশবিক ঘটনাটি ঘটে।গ্রেফতারকৃত আনোয়ার হোসেন লামুয়া গ্রামের মুসলিম মাস্টারের ছোট ছেলে। স্থানীয়দের অভিযোগ, আনোয়ার দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় কুখ্যাত চরিত্রহীন হিসেবে পরিচিত।ঘটনার বিবরণ ও স্থানীয়দের বক্তব্য:পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ভুক্তভোগী শিশু জাকিয়া জান্নাত (৮) (পিতা: আজমত মিয়া) স্থানীয় একটি মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথে নির্জন স্থানে একা পেয়ে আনোয়ার হোসেন শিশুটিকে জোরপূর্বক তুলে তার নিজ ঘরে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন (ধর্ষণ) চালায়।পরবর্তীতে শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে অবরুদ্ধ করেন। এরপর তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।মানবাধিকার কর্মী ও এলাকাবাসীর দাবি:ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় মানবাধিকার কর্মীরা বলেন, একটি ৮ বছরের অবুঝ ও নিষ্পাপ শিশুর ওপর এমন পৈশাচিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কুখ্যাত ধর্ষক আনোয়ারের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানিয়েছেন। কোনো ধরনের আইনি ফাঁকফোকর বা রাজনৈতিক প্রভাবে যেন অপরাধী পার পেয়ে না যায়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।পুলিশের বক্তব্য: এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত