প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
কুষ্টিয়ায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ১২ জনকে ফেরত নিল ভারত
চেকপোস্ট নিউজ, ||
কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধ পুশইনের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত ১২ জুন ভোরে বিএসএফের রানীনগর ক্যাম্প চারজন পুরুষ, চারজন নারী ও চার শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির গোয়েন্দা তথ্য ও টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত হয় এবং স্থানীয়দের সহযোগিতায় ওই চেষ্টা প্রতিহত করা হয়।এরপর থেকে পুশইনের চেষ্টা করা ১২ জন চার দিন সীমান্তের কাঁটাতারের বাইরে অবস্থান করছিলেন। এ সময় বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করে।১৩ জুন বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থান ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষিতে আজ (১৫ জুন) সীমান্তের শূন্যরেখায় দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফ ওই ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে সম্মত হয়।
বেলা ১১টার দিকে বিজিবির উপস্থিতিতে তাদেরকে ভারতের কাঁটাতারের ভেতরে ফেরত নেয় বিএসএফ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত