প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে রাঙামাটিতে মানববন্ধন, শিশু সুরক্ষায় দাবি জোরালো
মো. নাজিম আলী,, রাঙামাটি প্রতিনিধি:: ||
রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান ও সীমা দেওয়ানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া ইয়েস দলনেতা মো. মোস্তফা, রেডক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান ফাহিম উদ্দিন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমাসহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য নেহেরু ত্রিপুরা ও মোবারক হোসেন।সাবেক সনাক সভাপতি নিরূপা দেওয়ান বলেন, শিশুশ্রম বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।সনাক সভাপতি বলেন, দারিদ্র্য ও আর্থিক সংকটের কারণে অনেক শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে, যা বন্ধ করা এখন সময়ের দাবি। তিনি শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে শিশুদের মাদক বহনের মতো অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই শিশুশ্রমের সব ধরনের ঝুঁকি বন্ধে সমাজের সবাইকে সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত