প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ, সংসদে আবেগঘন মুহূর্ত
চেকপোস্ট নিউজ, ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ (মায়ের ডাক)-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।রোববার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছরের (২০২৬–২৭) জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন সংগঠনটির সদস্যরা।দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে (জাতীয় সংসদ ভবন) সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশন সরাসরি দেখেন।ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।এবারের বাজেট “গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা” স্লোগানকে সামনে রেখে উপস্থাপন করা হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপস্থিতি সংসদে একটি মানবিক ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত