প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু
মোঃ সাইফুল ইসলাম, , নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার মিয়া (২৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের টেন্ডারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার মিয়া একই গ্রামের মিনার উদ্দিনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়ে নাসিরনগর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম জানান, চার্জ দিতে গিয়ে এক অটোচালকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে চার্জিং ব্যবস্থায় আরও সতর্কতা ও নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত