প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষায় বড় পরিবর্তন, আসছে আধুনিকায়ন পরিকল্পনা
চেকপোস্ট নিউজ, ||
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী এবং কর্মমুখী করার লক্ষ্যে বিশেষ রূপরেখা ঘোষণা করেছে সরকার।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান।বাজেট বক্তৃতায় বলা হয়, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হবে। এজন্য কারিকুলামে বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি (ICT) শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।সরকারের লক্ষ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের সাধারণ ধারার শিক্ষার্থীদের সমানভাবে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলা।এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি’ চালু করা হবে। এই কর্মসূচির মাধ্যমে তারা কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা অর্জন করে শ্রমবাজারে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত