প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রাম থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটককৃতরা হলেন মো. মানিক মিয়া এবং মো. সজিব খান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা স্থানীয় মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাধনের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালায়। এ সময় বাধনের রুম থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।ডিবি পুলিশের এসআই মো. হাসানুর রহমান জানান, আটক ব্যক্তিরা স্বল্প দামে মাদক সংগ্রহ করে এলাকায় বেশি দামে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত মো. হাফিজুর রহমান বাধনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত