প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
হজ ২০২৭: নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর, জানাল ধর্ম মন্ত্রণালয়
চেকপোস্ট নিউজ, ||
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়।এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) অংশ নেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তার হাতে রোডম্যাপ তুলে দেন।প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হবে ৮ নভেম্বর। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হবে।চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।এদিকে সৌদি আরবে হজসংক্রান্ত ব্যয় নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে স্থানান্তরের কার্যক্রম চলবে ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া তাঁবু, হোটেল, ক্যাটারিং ও পরিবহনসহ বিভিন্ন সেবা প্যাকেজের চুক্তি ২৯ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। একই সঙ্গে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত