প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
ফেসবুক-হোয়াটসঅ্যাপে কুশ মাদক ব্যবসা বসুন্ধরা থেকে দুইজন গ্রেপ্তার
চেকপোস্ট নিউজ, ||
রাজধানীর ভাটারা এলাকার বসুন্ধরা থেকে ১ কেজি ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।রোববার (৭ জুন) র্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তাররা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহার করে মাদক বিক্রি করতেন।গ্রেপ্তার দুইজন হলেন ফেনীর এনামুল হোসেন এবং নওগার আরফান আহমেদ সামির।র্যাব জানায়, শনিবার রাত ৮টার দিকে বসুন্ধরার সেভেন স্টার সুপার শপের সামনে অভিযান চালিয়ে এনামুলকে ১৫ গ্রাম কুশসহ আটক করা হয়। পরে একই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১ কেজির বেশি কুশসহ আরফানকে গ্রেপ্তার করা হয়।এ সময় ডিজিটাল স্কেল, নগদ টাকা, বিদেশি মুদ্রা ও মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দেশের বিভিন্ন স্থান থেকে কুশ সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করতেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত