প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
জানুয়ারির তুলনায় মে মাসে শিশু ধর্ষণ তিন গুণ বেড়েছে
চেকপোস্ট নিউজ, ||
দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারির তুলনায় মে মাসে শিশু ধর্ষণের ঘটনা প্রায় তিন গুণ বেড়েছে।জানুয়ারিতে যেখানে ১৭টি শিশু ভুক্তভোগী ছিল, মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫-তে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।গত পাঁচ মাসে মোট ১৫৬টি ঘটনায় ১৬৪টি শিশু ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ২৪টি ঘটনায় শিশুদের হত্যা করা হয়েছে।মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফেব্রুয়ারিতে ১৩, মার্চে ১৮, এপ্রিলে ৪২ এবং মে মাসে ৫৫টি ঘটনা ঘটেছে, যা বছরের সর্বোচ্চ।বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ। জেলা পর্যায়ে চট্টগ্রাম ও কুমিল্লা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, মাদক, জুয়া ও বেকারত্ব এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
তারা মনে করেন, অপরাধের দ্রুত বিচার নিশ্চিত না হলে এমন ঘটনা বাড়তেই থাকবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগের ওপরও জোর দিচ্ছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত