প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
এমপিও আন্দোলনে শিক্ষকদের পানি-স্যালাইন দিল ছাত্র জমিয়ত, মানবিক উদ্যোগ
চেকপোস্ট নিউজ, ||
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।রোববার (৭ জুন) বিকেল ৩টায় এই কর্মসূচি পালন করা হয়। একই সময় রাজধানীর পল্টন এলাকায় সাধারণ মানুষের মাঝেও ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়।সংগঠনটি জানায়, তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে আন্দোলনরত শিক্ষকদের কষ্ট লাঘব করতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।নেতারা বলেন, নন-এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন। তাদের প্রতি সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জানান, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত