প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
হামের উপসর্গে ফের ৭ শিশুর মৃত্যু, দেশে বাড়ছে উদ্বেগ
চেকপোস্ট নিউজ, ||
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।রোববার (৭ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও শতাধিক শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯ জন শিশুর। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ জনের। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬২০ জনে।এই সময়ে আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়েছে। এখন পর্যন্ত ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭৯ হাজারের বেশি শিশু হামের উপসর্গে ভুগছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত