প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
ঘোড়ার মাংস বৈধ কি না? সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট
চেকপোস্ট নিউজ, ||
ঘোড়ার মাংস খাওয়া যাবে কি না এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কেন নেই, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘোড়ার মাংসের বাণিজ্যিক ব্যবহার ও সংশ্লিষ্ট বিষয় নিয়ন্ত্রণে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (৭ জুন) অভিনেত্রী জয়া আহসানের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।রিট আবেদনে অভিযোগ করা হয়, অসুস্থ ও অযোগ্য প্রাণীকে মানুষের খাদ্য হিসেবে প্রতারণামূলকভাবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।আবেদনে গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যের বিষয়ে তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়।এছাড়া ৬০ দিনের মধ্যে জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধারকৃত প্রাণীর পরিচর্যা ও পুনর্বাসনের জন্য ‘বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ বা উপযুক্ত অভয়ারণ্য প্রতিষ্ঠার নির্দেশনাও চাওয়া হয়েছে।আবেদনকারীদের মতে, দ্রুত বিচারিক হস্তক্ষেপ না হলে অবৈধ এ কার্যক্রম জনস্বাস্থ্য ও প্রাণী কল্যাণের জন্য দীর্ঘমেয়াদি হুমকি হয়ে থাকতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে আদালত রুল জারি করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত