প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
পাবনার বেড়ায় তাস-জুয়া খেলার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার
আবুজর গিফারী, , পাবনা প্রতিনিধি:: ||
পাবনার বেড়া মডেল থানা পুলিশের অভিযানে মধ্যরাতে তাস-জুয়া খেলার আসর থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৭ জুন) দিবাগত রাত ২টা ১০ মিনিটে বেড়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-৫ এবং জি.আর নং-৩০ (তারিখ: ০৭ জুন ২০২৬)।গ্রেফতারকৃতরা হলেন জিল হক (৩৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. সাদ্দাম হোসেন (২৬), মো. সাইফুল ইসলাম (৪০), মো. আলাউদ্দিন (৪০), মো. আঃ আলিম (৩৫) এবং মো. শুক্কুর আলী (৪০)।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত