প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের সাজা ঘোষণা
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের স্লুইসগেট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে পৌর শহরের স্লুইসগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।এর মধ্যে মো. ফারুক হোসেন ও মো. উজ্জলকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মো. মুসিকুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং তাপস চন্দ্র রায়কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও জোরদার অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত