প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
রায়পুরে জমি বিরোধে বৃদ্ধ হানিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বাবুল হুসাইন, , লক্ষ্মীপুর প্রতিনিধি:: ||
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ হানিফ মিয়াকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. বারেক (৫৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপরাধী গ্রেফতার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার বিরল থানার বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে সকালে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের নিজ জমিতে গোয়ালঘর নির্মাণকালে ভিকটিম হানিফ মিয়ার ওপর আসামিরা অতর্কিত হামলা চালায়। কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন রিপন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নাম আসার পর প্রধান আসামি মো. বারেককে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
অবশেষে ৬ জুন দুপুরে তাকে দিনাজপুরের বিরল থানাধীন একটি এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত