প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
চট্টগ্রাম দরবার শরীফে ওরসে আকবর উপলক্ষে এনোবল অ্যাওয়ার্ড ও আলোচনা সভা
মোহাম্মদ হায়দার আলী এম.এ, , ভ্রাম্যমান প্রতিনিধি:: ||
চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ৪ দিনব্যাপী মহান ওরছে আকবর-এর প্রথম দিন উপলক্ষে এনোবল অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ জুন ২০২৬) দরবারে পাকে আজাদে মুজাদ্দে জামান হযরত শাহ সূফি সৈয়দ আবদুল মালেক শাহ আল-রাহে ভান্ডারী (ক.)-এর ওরছে বেছালী শরীফ উপলক্ষে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (মা:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য মো. সিরাজুল ইসলাম, মঈন উদ্দিন জনীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সুফি ব্যক্তিত্ব ও সমাজসেবকদের বিভিন্ন ক্যাটাগরিতে এনোবল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত