প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
তিন ফুটের মধ্যেও নিরাপত্তা নেই তাহলে শুধু সরকারকে দায়ী করলে হবে না রামিসা বাবার বক্তব্য
চেকপোস্ট নিউজ, ||
রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা বলেছেন, এক ফ্ল্যাটের দরজা থেকে আরেক দরজার দূরত্ব মাত্র তিন ফুট। এই তিন ফুটের মধ্যেও যদি শিশুর নিরাপত্তা না থাকে, তাহলে শুধু সরকারকে দায়ী করলে হবে না।শনিবার (৬ জুন) রাজধানীতে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত ‘বাংলাদেশে শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, পরিবার, প্রতিবেশী ও সমাজের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে, না হলে আরও অনেক শিশু একই ধরনের নৃশংসতার শিকার হতে পারে। রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচার কার্যকরের দাবি জানান তিনি।তিনি আরও বলেন, শুধু পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকেও এসব ঘটনার জবাবদিহির আওতায় আসতে হবে।উল্লেখ্য, রামিসা হত্যা মামলার রায় ঘোষণার জন্য রোববার (৭ জুন) দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে ঘটনার বিস্তারিত বর্ণনা উঠে এসেছে বলে জানা যায়।মামলার নথি অনুযায়ী, ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে হত্যা করা হয়। পরে সন্দেহভাজন ফ্ল্যাট থেকে তার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুম থেকে মাথা উদ্ধার করা হয়। ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত