প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
ইসরায়েলি নিষেধাজ্ঞা ভেঙে আল-আকসায় নামাজে ইতিহাস একসঙ্গে ৬৫ হাজার মুসল্লি
চেকপোস্ট নিউজ, ||
ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ-এ বিপুল সংখ্যক মুসল্লি একত্রে জুমার নামাজ আদায় করেছেন।শুক্রবার (৫ জুন) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরা জানায়, ইসলামিক ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী প্রায় ৬৫ হাজারের বেশি মুসল্লি মসজিদ প্রাঙ্গণে নামাজে অংশ নেন।ভোর থেকেই হাজারো মুসল্লি আল-আকসা চত্বরে জড়ো হতে শুরু করেন। ইসরায়েলি বাহিনীর বাধা থাকা সত্ত্বেও তারা সেই বাধা উপেক্ষা করে নামাজ আদায় করেন।একই সময়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান আল-আকসার পাশের পশ্চিম প্রাচীর এলাকায় প্রবেশ করেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।গত কয়েক বছর ধরে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তবুও ধর্মপ্রাণ মুসল্লিরা নিয়মিতভাবে সেখানে সমাবেশ ও ইবাদত চালিয়ে যাচ্ছেন।
এর আগেও ঈদুল আজহার সময় প্রায় দেড় লাখ মুসল্লি একই স্থানে নামাজ আদায় করেছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত