প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
স্কুল কমিটি নিয়ে নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫
মোঃ শরীফ উদ্দিন,, নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কিপাতনগর গ্রামে একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কিপাতনগরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে নারী-পুরুষসহ প্রায় ২৫ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নাসিরনগর থানা পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনার পর কিপাতনগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত