প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, নিয়োগ ১৯ পদে
ছাইম খান,, গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (GSTU) বিভিন্ন অনুষদ ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট ৩ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।অন্যদিকে প্রভাষক পদে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদসহ বিভিন্ন বিভাগে মোট ১৬ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।বয়সসীমা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর, এমফিল ডিগ্রিধারীদের জন্য ৩৪ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৩৬ বছর নির্ধারণ করা হয়েছে। তবে অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.gstu.edu.bd থেকে। আবেদন ফি ৬০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত