প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
পুলিশে বড় পদোন্নতি: ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মোট ৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ৫ জনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং ২ জনকে গ্রেড-১ পদে উন্নীত করা হয়েছে।পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপিদের মধ্যে রয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
অন্যদিকে, অতিরিক্ত আইজিপি গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান মো. দেলোয়ার হোসেন মিয়া এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আখতার হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকেই এ পদোন্নতি কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত