প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও পাখা বিতরণ রেড ক্রিসেন্টের
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের মধ্যে গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিট। বুধবার দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এই মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয়।কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামান। এ সময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের পর রেড ক্রিসেন্টের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি পান করান এবং ছাতা ও হাতপাখা বিতরণ করেন।বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সারা বিশ্বে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। চলমান তাপদাহে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং হিট স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তারা জানান, আগামী সাত দিন জেলার বিভিন্ন স্থানে ১০০টি ছাতা, ১ হাজার লিটার বিশুদ্ধ পানি এবং ৫ হাজার হাতপাখা বিতরণ করা হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে তাপদাহ ও হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে রেড ক্রিসেন্টের প্রশংসা করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত