প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।বুধবার (৩ জুন) সকাল ১১টায় টুঙ্গিপাড়ার কুশলি ইউনিয়নের নিলফা বাজার এলাকায় থ্রী স্টার অর্গানাইজেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।নিলফা বাজার থ্রী স্টার অর্গানাইজেশন কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সকাল ১১টায় র্যালিটি নিলফা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণ সমাজকে এর আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান। তারা বলেন, তামাক কোম্পানির প্রলোভন ও প্রচারণার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন।বক্তারা আরও বলেন, তামাক শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন থ্রী স্টার অর্গানাইজেশনের পরিচালক ইলিয়াছুর রহমান। শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তামাকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত