প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
সুনামগঞ্জে জমিয়তের কাউন্সিল সম্পন্ন, নেতৃত্বে আব্দুল ওয়াহহাব ও রমজান হোসাইন
মোঃ মোশফিকুর রহমান স্বপন,, সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের উদ্যোগে কর্মী সম্মেলন ও কাউন্সিল–২০২৬ সম্পন্ন হয়েছে।বুধবার সকাল ১১টায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন।প্রধান অতিথি বলেন, জমিয়ত শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক কাফেলা। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তৃণমূল কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।বিশেষ অতিথি বলেন, বর্তমান সময়ে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সংগঠনের ঐক্য, ত্যাগ ও শৃঙ্খলার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সদর উপজেলা জমিয়তকে একটি মডেল শাখা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।সম্মেলনে আগামী তিন বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় মাওলানা আব্দুল ওয়াহহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা রমজান হোসাইন নির্বাচিত হন।
শেষে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত