প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
চেকপোস্ট নিউজ, ||
ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর নামে করার প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।জানা গেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী সেই প্রস্তাব অনুমোদন না করে নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে নামকরণের পরামর্শ দিয়েছেন।২০০৬ সালে কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)–এর অধীনে পরিচালিত হচ্ছে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের দাবি, ঈদুল আজহার আগে পাঠানো প্রস্তাবে বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যানের এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত