প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের
চেকপোস্ট নিউজ, ||
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান কে নিয়ে আলোচিত মন্তব্য করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত। সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি শাকিব খানকে ঘিরে চলমান গুঞ্জন ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন।ঈদুল আজহার বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ অংশ নিয়ে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খানকে ঘিরে তাকে নিয়ে যে গুঞ্জন ছড়ানো হয়, তা তার ব্যক্তিগত ইচ্ছায় নয় এবং তিনি কারও নাম ব্যবহার করে আলোচনায় আসতে চান না।সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাকিব খান যদি তার কাছে আসতে চান, তবে তার ব্যক্তিগত সম্পর্ক ও বর্তমান পরিস্থিতি আগে পরিষ্কার হওয়া উচিত। এ সময় তিনি শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।এছাড়া দেশের স্টাইলিশ নায়কদের তালিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শাকিব খানের নাম উল্লেখ করেন। তবে তার অতীত ও বর্তমান স্টাইল নিয়ে তুলনামূলক মন্তব্য করায় বিষয়টি আরও আলোচনায় আসে।মিষ্টি জান্নাত আরও বলেন, মানুষের পরিবর্তন হওয়া উচিত এবং একজন সুপারস্টারের নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করার দায়িত্ব রয়েছে। তার মতে, শাকিব খানের বর্তমান পরিবর্তন ইতিবাচক ও প্রশংসনীয়।
উল্লেখ্য, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন এবং পরবর্তীতে একাধিক সিনেমায় অভিনয় করেন। পাশাপাশি তিনি চিকিৎসা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত