প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
সৈয়দপুরে অসহায় আইসক্রিম বিক্রেতার মেয়ের বিদায় সম্পন্ন
শাহজাহান আলী মনন, , নীলফামারী প্রতিনিধি:: ||
নীলফামারীর সৈয়দপুরে দারিদ্র্যের কারণে মেয়ের বিয়ের পরও বিদায় অনুষ্ঠান সম্পন্ন করতে না পারা এক অসহায় আইসক্রিম বিক্রেতার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর।রোববার (৩১ মে) দিবাগত রাতে সৈয়দপুরে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।জানা যায়, কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা মিস্টল ইসলাম একটি টিনশেড ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।তিন মাস আগে তার বড় মেয়ে মিশু আক্তারের বিয়ে হয় পাশ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ী এলাকার নুর মোহাম্মদ তাওহীদের সঙ্গে। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি মেয়ের বিদায় অনুষ্ঠান আয়োজন করতে পারেননি।এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে সৈয়দপুর” বিষয়টি জানতে পেরে পাশে দাঁড়ায় এবং বিদায় অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করে।রোববার রাতে সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মিশু আক্তারের বিদায় সম্পন্ন করা হয়।অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার বড় দৃষ্টান্ত।অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।আবেগাপ্লুত মিস্টল ইসলাম বলেন, আমি একজন গরিব মানুষ। মেয়ের বিদায় দিতে পারছিলাম না। হৃদয়ে সৈয়দপুর আমার পাশে দাঁড়িয়ে যে সহযোগিতা করেছে, তা আমি কখনো ভুলব না।স্থানীয়রা এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত