প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
জামালপুরে জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ১ হাজার দুস্থকে খাদ্য বিতরণ
জাকিরুল ইসলাম বাবু, , জামালপুর প্রতিনিধি:: ||
জামালপুরে শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার দয়াময়ী মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পৌর মেয়র প্রার্থী এম শুভ পাঠান।এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ২৭ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান, মাসুদ রানা পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জিয়া সাইবার ফোর্স সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা জেডসিএফ দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত