প্রিন্ট এর তারিখ : ২৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
ঈদেই মাঠে নামছে জামায়াত, নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে
চেকপোস্ট নিউজ, ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঈদের ছুটিকে কেন্দ্র করে মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এমন সম্ভাবনা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে দলটি। ঈদের সময়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সম্ভাব্য প্রার্থীদের অবস্থান শক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, নেতাদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলা হয়েছে। পাশাপাশি জনসংযোগ, শুভেচ্ছা বিনিময় এবং মানুষের সমস্যা শোনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঈদ হলো জনগণের কাছে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তাই নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকতে বলা হয়েছে।তিনি আরও জানান, কোরবানির ঈদের পর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার পর্যায়ের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। এতে অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত