প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
৩২ লাখ টাকার গরু নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ছেলে
নিউজ চেকপোস্ট:: ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩২ লাখ টাকার গরু কেনাকে ঘিরে ওঠা সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছেলে সারিয়ান চৌধুরী।মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন।পোস্টে সারিয়ান চৌধুরী লেখেন, তার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও পরিবারের সদস্যরা প্রতি বছর পারিবারিক কোরবানি এবং একটি এতিমখানা-মাদরাসার জন্য ৬ থেকে ৮টি গরু কোরবানি দেন। এবারও সেই ধারাবাহিকতায় ছয়টি গরু কেনা হয়েছে।তিনি আরও লেখেন, ভবিষ্যতে তার বাবা মন্ত্রী না থাকলেও এমন কোরবানি নিয়ে এ ধরনের সমালোচনা হবে কি না-সেই প্রশ্নও তুলেছেন তিনি।সারিয়ান চৌধুরী দাবি করেন, কোরবানির সব গরুই গরিব মানুষের জন্য নির্ধারিত। এসব কোরবানির মাধ্যমে দরিদ্র মানুষের হক তাদের কাছেই পৌঁছে দেওয়া হয়।
সম্প্রতি কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত