প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
গোপালগঞ্জে জামিনপ্রাপ্ত আসামির বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
টুঙ্গিপাড়া এলাকায় ৩১টি মাদক মামলার আসামি নবীর শিকদারের বিরুদ্ধে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে হামলা চালিয়ে নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা লুট করা হয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত নবীর শিকদার পূর্বপরিকল্পিতভাবে একদল সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে মারধর ও লুটপাট চালায়। এ সময় অস্ত্র বের করার ভঙ্গি করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।স্থানীয়দের অভিযোগ, জামিনে বের হওয়ার পর থেকেই নবীর শিকদার এলাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে প্রভাব বিস্তার করছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত