প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
বগুড়ায় গৃহবধূ হত্যা রহস্য উন্মোচন ২ জন গ্রেপ্তার চাঞ্চল্যকর তথ্য
চেকপোস্ট নিউজ, ||
বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি বিক্রির টাকা লুট করতে গিয়ে বাধা পেয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৫ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, গ্রেপ্তার আনোয়ার হোসেন ও শাওন মিয়া আগে থেকেই লুটের পরিকল্পনা করেছিলেন। প্রায় ১০ দিন আগে তারা জানতে পারেন, রিতা মজুমদারের বাড়িতে জমি বিক্রির টাকা রয়েছে। এরপর স্থানীয় বাজার থেকে দুটি হাঁসুয়া কিনে হত্যার পরিকল্পনা করেন।গত ২০ মে রাতে রিতা ও তার স্বামী বাড়ির বাইরে কাজে গেলে অভিযুক্তরা ঘরের পাশে লুকিয়ে থাকেন। গভীর রাতে দরজায় ধাক্কা দিলে রিতা টর্চলাইট নিয়ে বাইরে আসেন এবং আনোয়ারকে চিনে ফেলেন। পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কে আনোয়ার হাঁসুয়া দিয়ে তার গলায় কোপ দেন। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় রিতার।
পরে তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তদন্ত চালিয়ে শনিবার রাতে শাওনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে আনোয়ারকেও গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত দুটি হাঁসুয়া, পোশাক, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত