প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ! ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তি
চেকপোস্ট নিউজ, ||
ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। ময়মনসিংহের ত্রিশালে ফাতেমানগর স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়।সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে ট্রেনটি ফাতেমানগর ও আওলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এরপর ট্রেনটি থেমে গেলে পুরো রুটে রেল যোগাযোগ ব্যাহত হয়।রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি গন্তব্যে যাওয়ার পথে এই সমস্যায় পড়ে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি সচল করার চেষ্টা চলছে।এর আগে একই রুটে আরেকটি ট্রেনেও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে, যা সাময়িকভাবে যোগাযোগ ব্যাহত করেছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত